পঙ্খীরাজ ঘোড়া তৈরির চিন্তা আমার মাথায় তৈরি হয় সম্ভবত একটা রুপকথার গল্পের অনুপ্রেরণা থেকে। তবে এই জিনিসের সাধারণ যে রূপকথা আমরা জানি সেই গল্প থেকে নয়। রাজপুত্তুর পঙ্খীরাজে চড়ে গিয়ে রাক্ষস মেরে রাজকন্যাকে উদ্ধার করল সেই চিন্তা কারো কাছে শিশু বয়সেও বাস্তব (সম্ভাব্য) মনে হওয়ার কোনো কারণ নেই। যে গল্প পড়ে মনে মনে ভেবেছিলাম, ঘটনাটা সত্যি হলে মন্দ হতোনা, সেটা অন্য গল্প। কে লিখেছেন অথবা আদৌ সেটি কোনো প্রচলিত রুপকথা কিনা জানা নেই। কেবল মনে আছে গল্পটা।
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩
রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩
নরমাংসখোর
নরমাংসখোর সাহিত্যিক এবং সাহিত্য-সম্পাদক,
সমকামীতা কোনো অপরাধ নয়, সমকামিতা প্রকৃতিতে অলীকও নয়। সমকামিতা খুবই সাধারণ এবং সহজ আচরণ।
আমাদের সমাজব্যবস্থা অবশ্য আমাদেরকে অন্য কিছু শিখিয়েছে। সমকামিতাকে ঘৃণা করতে শিখিয়েছে, সমকামীদের ছোট করতে শিখিয়েছে। এবং সবকিছুর ওপর, সমকামীদের শাস্তি দিতে শিখিয়েছে। কারো ক্ষতি না করেও মানুষ তার আচরণে স্বাধীন নয়, এরচে খারাপ বিষয় আর কী হতে পারে বলুন?
সমকামীতা কোনো অপরাধ নয়, সমকামিতা প্রকৃতিতে অলীকও নয়। সমকামিতা খুবই সাধারণ এবং সহজ আচরণ।
আমাদের সমাজব্যবস্থা অবশ্য আমাদেরকে অন্য কিছু শিখিয়েছে। সমকামিতাকে ঘৃণা করতে শিখিয়েছে, সমকামীদের ছোট করতে শিখিয়েছে। এবং সবকিছুর ওপর, সমকামীদের শাস্তি দিতে শিখিয়েছে। কারো ক্ষতি না করেও মানুষ তার আচরণে স্বাধীন নয়, এরচে খারাপ বিষয় আর কী হতে পারে বলুন?
সোমবার, ১ এপ্রিল, ২০১৩
আমার ভাবনায় কোনো শেকল নেই। কখনো ছিলোও না।
ব্যক্তিগতভাবে আমি খুবই লজ্জিত এবং কুণ্ঠিত একজন মানুষ।
সাধারণ হিসেবে জীবনের অর্ধেকের খানিকটা কম সময় পার করে ফেলেছি। এবং এতোটা সময়ে আমি কেবল বেঁচে থাকা ছাড়া আর কিছু করিনি। সবাই বেঁচে থাকে, বেঁচে থাকা কৃতিত্বের কিছু নয়। খাওয়া এবং বাচ্চা দেয়াও কৃতিত্বের কিছু নয়। আমি অনেক হিসেব করে দেখেছি, আমি বেঁচে না থাকলেও হতো। তাতে মানুষের কিছু আসতো যেতো না।
বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩
নিপাহ ভাইরাস: আপনার স্বজনদের সতর্ক করেছেন তো?
আরো অনেক দেশের মত বাংলাদেশ হচ্ছে নানা প্রজাতির বাদুড়ের প্রাকৃতিক আবাস। বাদুড় স্তন্যপায়ী প্রাণি বলে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণির কোষ এবং শরীরের নানা প্রক্রিয়ার সঙ্গে বাদুড়ের কোষ এবং শরীরবৃত্তীয় প্রক্রিয়ার অনেকখানি মিল রয়েছে। একইসঙ্গে বাদুড় উড়তে পারে বলে সাধারণ স্তন্যপায়ী প্রাণিদের তুলনায় বাদুড়ের চলাচলের ক্ষেত্র অনেকটা বেশি বিস্তৃত। বাদুড় এমনিতে চমৎকার প্রাণি। কিন্তু দূর্ভাগ্যবশত, বাদুড় অনেকগুলো ভাইরাসের বাহক। তার মানে হচ্ছে, বাদুড়ের শরীরে অনেকগুলো ভাইরাস বাসা বেধে থাকে এদেরকে মেরে না ফেলেই। যেহেতু বাদুড়ের সঙ্গে মানুষের কোষ এবং শরীরের নানা প্রক্রিয়ার দারুণ মিল রয়েছে, সেজন্য বাদুড়ের শরীরের থাকা ভাইরাস সহজে মানুষকে আক্রান্ত করতে পারে। বস্তুত, বাদুড়ের শরীরে থাকা কয়েকটা ভাইরাস মানুষের মারাত্মক রোগ সৃষ্টি করে।
শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৩
সরকারের নীতিনির্ধারকদেরকে সহজ বাংলায় বলে রাখছি...
জামায়াত শিবিরের তাণ্ডব রুখতে সরকারের ব্যর্থতা আমাদের নজর এড়ায়নি। স্পষ্টতই এই উগ্রমৌলবাদীদের দলটি গণতন্ত্রে বিশ্বাসী নয় এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখলে এরা নিঃশঙ্কোচে সকল ঘৃণ্য কাজই করবে, করতে পারে! একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এরকম উগ্রপন্থী কোন দল কীভাবে রাজনীতি করছে সেটি আমাদের বোধগম্য নয়। কোন দেশের স্বাধীনতার বিরোধীতা করে, সেই দেশের মানুষকে হত্যা করে, লুণ্ঠন করে, সম্ভাব্য সকল মানবতাবিরোধী অপরাধ করেও কোন দল সেই দেশে রাজনীতি কেন করবে সেই প্রশ্নের জবাব পৃথিবীর কোন সভ্য নাগরিকের কাছেই নেই!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)